চিত্রনায়িকা শবনম বুবলী ও শাকিব খানের সন্তান শেহজাদ খান বীরের জন্মদিন ছিল কাল। দিনটি উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন এক বার্তা দিয়েছেন অভিনেত্রী।
ছেলেকে উদ্দেশ করে ভিডিওজুড়ে মা ও সন্তানের ভালোবাসা, টান এবং অনুভূতির কথা তুলে ধরেছেন বুবলী। এ সময় সন্তান বীরের জন্মের সময়কার এবং পরবর্তী সময়ের ছবি-ভিডিও দিয়েছেন ‘প্রহেলিকা’ নায়িকা।
এদিকে, ছেলের জন্মদিন উপলক্ষে শাকিব খান নিজের বাসায় দোয়া মাহফিল ও কোরআন খানির আয়োজন করেছিলেন। বুবলীর পোস্ট করা ছবিতে সেসব দেখা যায়। শুধু তাই না, শাকিব খানের মায়ের সঙ্গে অর্থাৎ দাদীর সঙ্গে কেক কাটেন শেহজাদ। পাশে ছিলেন বুবলী। হয়তো শাকিবও ছিলেন কিন্তু বুবলীর ফ্রেমে আসেননি। আরেকটি ছবিতে দেখা যায় শাকিবের গুলশানের বাসার সেই চেয়ারে বসে আছেন শেহজাদ খান বীর। টেবিলে রাখা কেক।
বাবার চেয়ারে ছোট ছেলেকে দেখে নেটিজেনরা অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কেউ কেউ কেউ আবার প্রশ্নও রেখেছেন। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে শাকিব খান লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার ছোট্ট রাজকুমার’।
আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে বুবলীর ‘দেওয়ালের দেশ’ ও ‘মায়া’ নামের দুটি সিনেমা। আর ঈদে মুক্তি পাবে শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাজকুমার’। যদিও শাকিবের সিনেমা নিয়ে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন বুবলী।