ফ্রান্স ফুটবলের বতর্মান সময়ের সেরা তারকা কিলিয়ান এমবাপ্পে। তার নিজের দেশই এবারের অলিম্পিকের আয়োজক। পিএসজির এই তারকা এবারের গ্রীষ্মে রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন সেটাও প্রায় চূড়ান্ত। প্রায় বলার কারণ এখনও চুক্তি সম্পন্ন হওয়ার আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। এ সমস্ত বিষয় নিয়ে এবার কথা বলেছেন এমবাপ্পে।
এমবাপ্পে বলেন, ‘আমি এখনো কোনো কিছু ঘোষণা করিনি। কারণ, আমার কাছে ঘোষণা করার মতো কিছু নেই। আমি দুঃখিত, আপনাদের বলার মতো কিছু নেই। আমার ধারণা, ইউরোর আগে পুরো বিষয়টি সমাধান হবে।’
আজ রাত ২টায় জার্মানির বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নামার আগে সংবাদ সম্মেলনে কথা বলেন এমবাপ্পে। তিনি কথা বলেছেন প্যারিস অলিম্পিকে খেলা নিয়েও। আগামী ২৪ জুলাই থেকে ৯ আগস্ট মাঠে গড়াবে অলিম্পিকের ফুটবল আয়োজন। এটি মূলত অনূর্ধ্ব-২৩ বছর বয়সীদের টুর্নামেন্ট হলেও কোচ ও দলের ইচ্ছা অনুযায়ী তিন খেলোয়াড়কে খেলানোর সুযোগ রয়েছে এ প্রতিযোগিতায়। নিজ দেশে আয়োজিত এ প্রতিযোগিতায় খেলতে চান এমবাপ্পেও। তবে এটি ফিফার টুর্নামেন্ট না হওয়ায় খেলার জন্য সংশ্লিষ্ট ক্লাবের কাছ থেকে অনুমতি পাওয়ার বিষয়টিও আছে।
আমার সব সময় এ আকাঙ্ক্ষা ছিল। আমি সব সময় বলেছি, আমি (অলিম্পিকে) যেতে চাই। কিন্তু এটা আমার ওপর নির্ভর করছে না। আমি কোনো কিছুই বলতে পারছি না। কারণ, কেউ আমাকে কিছু বলেনি। যদি আমি অলিম্পিক খেলতে না পারি, তবে তা–ই হবে। আর আমি যখন কেউ আমাকে কিছু বলেনি বলছি, তখন আমি পিএসজির কথা বলছি। আমি পিএসজির সঙ্গে চুক্তিবদ্ধ।
-কিলিয়ান এমবাপ্পে
এর আগে জানা গিয়েছিল, এমবাপ্পে রিয়ালে যোগ দিলে তাকে অলিম্পিকে খেলার অনুমতি দেবে না ক্লাবটি। শুধু এমবাপ্পে নন, রিয়াল তাদের কোনো খেলোয়াড়কেই অলিম্পিকে পাঠাতে চায় না। তারা বরং এমবাপ্পেকে দলের সঙ্গে প্রাক্–মৌসুম সফরে দেখতে চায়।
এরই মধ্যে খেলোয়াড়দের না ছাড়ার বিষয়টি নিশ্চিত করে রিয়াল নাকি ফ্রান্স ফুটবল ফেডারেশনকে চিঠিও দিয়েছে। এমবাপ্পে বলেছেন, ‘আমার সব সময় এ আকাঙ্ক্ষা ছিল। আমি সব সময় বলেছি, আমি (অলিম্পিকে) যেতে চাই। কিন্তু এটা আমার ওপর নির্ভর করছে না। আমি কোনো কিছুই বলতে পারছি না। কারণ, কেউ আমাকে কিছু বলেনি। যদি আমি অলিম্পিক খেলতে না পারি, তবে তা–ই হবে। আর আমি যখন কেউ আমাকে কিছু বলেনি বলছি, তখন আমি পিএসজির কথা বলছি। আমি পিএসজির সঙ্গে চুক্তিবদ্ধ। তারা আমাকে কিছু বলেনি (অলিম্পিক নিয়ে)। আমরা এটা নিয়ে আলোচনা করিনি।’
রিয়ালে যোগ দেওয়ার আলোচনার মাঝেই পিএসজির ম্যাচগুলোতে অনিয়মিত হয়ে পড়েছেন এমবাপ্পে।