ইয়ামাল জুজু কাটছেই না এমবাপ্পের!

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ১২:২৭ পিএম

ফুটবল মাঠে কিলিয়ান এমবাপ্পেকে আটকানো যেকোনো ডিফেন্ডার বা দলের জন্য এক দুঃস্বপ্ন। কিন্তু তরুণ তুর্কি লামিনে ইয়ামালের ক্ষেত্রে হিসাবটা সম্পূর্ণ উল্টো!

ইয়ামাল এবং এমবাপ্পে এ পর্যন্ত ক্লাব ও জাতীয় দল মিলিয়ে মোট ১১ বার একে অপরের মুখোমুখি হয়েছেন। এর মধ্যে অবিশ্বাস্যভাবে ৯ বারই মাঠ ছেড়েছেন বিজয়ী হয়ে ইয়ামাল!

মাঠের এই পারফরম্যান্সের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ফুটবল ভক্তরা ট্রোল করে লিখছেন- 'ইয়ামাল যেকোনো দিন, যেকোনো সময় এমবাপের ওপর রাজত্ব করতে প্রস্তুত!' বয়সে এমবাপের চেয়ে প্রায় ৮ বছরের ছোট হলেও মুখোমুখি লড়াইয়ের এই একপেশে পরিসংখ্যান প্রমাণ করে যে, বিশ্ব ফুটবলের ব্যাটন এখন কার হাতে উঠতে যাচ্ছে। 

সেমিফানালে এমবাপ্পে ইয়ামাল এক ফ্রেমে

বার্সেলোনার হয়ে এমবাপ্পের বিপক্ষে ৪টি ট্রফি জিতেছেন ইয়ামাল; যার মধ্যে রয়েছে ২টি লা লিগা শিরোপা, ২টি স্প্যানিশ সুপার কাপ এবং ১টি কোপা দেল রে। এছাড়া ২০২৪ ইউরোর সেমিফাইনালে এমবাপের ফ্রান্সকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপও জিতেছেন ইয়ামাল। কিন্তু, ইয়ামালকে হারিয়ে এমবাপে এখন পর্যন্ত কোনো ট্রফি জিততে পারেননি।

মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান:

চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল (১ম লেগ) ২৩/২৪ | বার্সেলোনা ৩-২ পিএসজি - জয়ী ইয়ামাল

চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল (২য় লেগ) ২৩/২৪ | পিএসজি ৪-১ বার্সেলোনা (নকআউট পর্বে পিএসজি জয়ী) - জয়ী এমবাপ্পে 

২০২৪ ইউরো সেমিফাইনাল | স্পেন ২-১ ফ্রান্স - জয়ী ইয়ামাল

লা লিগা (ম্যাচ ডে ১১) | রিয়াল মাদ্রিদ ০-৪। বার্সেলোনা - জয়ী ইয়ামাল

স্প্যানিশ সুপার কাপ ফাইনাল ২০২৫ | রিয়াল মাদ্রিদ ২-৫ বার্সেলোনা - জয়ী ইয়ামাল

কোপা দেল রে ফাইনাল ২৪/২৫ | বার্সেলোনা ৩-২ রিয়াল মাদ্রিদ - জয়ী ইয়ামাল

লা লিগা (ম্যাচ ডে ৩৫) | এফসি বার্সেলোনা ৪-৩ রিয়াল মাদ্রিদ - জয়ী ইয়ামাল

নেশনস লিগ সেমিফাইনাল ২০২৫ | স্পেন ৫-৪ ফ্রান্স - জয়ী ইয়ামাল

লা লিগা (ম্যাচ ডে ১০) | রিয়াল মাদ্রিদ ২-১ এফসি বার্সেলোনা - জয়ী এমবাপ্পে 

স্প্যানিশ সুপার কাপ ফাইনাল ২০২৬ | বার্সেলোনা ৩-২ রিয়াল মাদ্রিদ - জয়ী ইয়ামাল

বিশ্বকাপ সেমিফাইনাল ২০২৬। স্পেন ২-০ ফ্রান্স -জয়ী ইয়ামাল

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত