ইঁদুরের ফাঁদে দুইজনের মৃত্যু

গোপালগ‌ঞ্জের কাশিয়ানীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মার্চ) রাতে কাশিয়ানী উপজেলার নি‌শ্চিন্তপুর গ্রা‌মের পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানী উপজেলার রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, শনিবার রাতে নিশ্চিন্তপুর গ্রামের মান্নান শেখের ছেলে কালু শেখ (২৫) বোরো জমিতে পুঁতে রাখা বাঁশ তুলতে গিয়ে পথে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলে মারা যান। দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় খুঁজতে গিয়ে স্ত্রী তার লাশ দেখতে পান।

অন্যদিকে একই গ্রামের সোনাতন বিশ্বাস (৬৫) নামের আরও একজন বিদ্যুতের তারে জড়িয়ে মারা যান। তাজির মিয়ার জমিতে দেওয়া বিদ্যুতের ফাঁদে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।