গণপূর্তমন্ত্রীর সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সাথে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপুই সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ রবিবার (২৪ মার্চ) সচিবালয়ে গণপূর্ত মন্ত্রণালয়ের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতকালে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা, নির্মাণখাতে সবুজায়ন, পরিবেশ সুরক্ষাসহ এ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

আলোচনাকালে ফরাসি রাষ্ট্রদূত কার্বন নিঃসরণ হ্রাস ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেন।