মস্কোতে ক্রোকাস সিটি কনসার্ট হলে বন্দুকধারীদের হামলা ও বিস্ফোরণের ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে ‘সন্ত্রাসবাদে’ জড়িত থাকার আনুষ্ঠানিক অভিযোগ এনেছে রাশিয়া। এ ঘটনায় এখন পর্যন্ত শিশুসহ ১৩৭ জনের প্রাণহানি হয়েছে।
সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
অভিযুক্ত চারজন হলেন—দালেরদজন মিরজোয়েভ, সাইদাকরামি মুরোদালি রাচাবালিজোদা, সামসিদিন ফারিদুনি এবং মোহাম্মদসোবির ফায়জোভ। রোববার তাঁদেরকে আদালতে তোলা হয় তাদের ছবিও প্রকাশ করা হয়।
টেলিগ্রামে প্রকাশিত আদালতের এক বিবৃতিতে বলা হয়েছে যে মিরজোয়েভ তাজিকিস্তানের নাগরিক এবং সে পুরোপুরি তার দোষ স্বীকার করেছেন। এছাড়া রাচাবালিজোদাও তার অপরাধ স্বীকার করেছেন।
এছাড়া হামলাকারী চারজনকে ২২ মে পর্যন্ত বিচারপূর্ব কারাগারে রাখার আদেশ দিয়েছেন আদালত।
রুশ কর্তৃপক্ষের প্রকাশিত এক ভিডিওতে আটক হামলাকারীদের সবাইকে আহত অবস্থায় দেকগা গেছে। এছাড়া আটককৃতদের মুখোশধারী তিনজনকে রুশ পুলিশ রাজধানী বাসমানি জেলা আদালতে নিয়ে যাচ্ছে দেখা গেছে।
এসময় মিরজোয়েভ এবং রাচাবালিজোদার চোখ আঘাতে কালো হয়েছিল এবং কানে ভারী ব্যান্ডেজ করা ছিল। জানা গেছে গ্রেপ্তারের সময় তার কান আঘাতপ্রাপ্ত হয়েছিল।
এছাড়া মিরজোয়েভের গলায় একটি ছেঁড়া প্লাস্টিকের ব্যাগ জড়ানো অবস্থায় দেখা গেছে।
গত শুক্রবার রাতে মস্কোর ক্রাসনোগর্স্কের ক্রোকাস সিটি হলে ৬ হাজার মানুষের মধ্যে এলোপাতাড়ি গুলি চালিয়ে হামলা করে এবং বিস্ফোরণ ঘটায় বন্দুকধারীরা। এ ঘটনায় এখন পর্যন্ত ১৩৭ জন নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছে বলে জানিয়েছে রাশিয়ান কর্তৃপক্ষ।