আবার মাঠে নামছেন বাশার-নাফীসরা

তারা সাবেক ক্রিকেটার। ব্যাট-প্যাড গুছিয়ে রেখেছেন বহু আগেই। তবে আগামীকাল আবার খেলতে নামছেন হাবিবুল বাশার-শাহরিয়ার নাফীসরা। স্বাধীনতা দিবস উপলক্ষে সাবেক ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মঙ্গলবার স্বাধীনতা দিবস প্রদর্শনী টি-১০ ম্যাচের আয়োজন করবে।

ওই ম্যাচের জন্য লাল ও সবুজ এই দুই দলে সাবেক ক্রিকেটারদের ভাগ করা হয়েছে। প্রতি দলে ১৫ জন করে ক্রিকেটার রাখা হয়েছে।

লাল দলে আছেন নাঈমুর রহমান, আকরাম খান, হাবিবুল বাশাররা। সবুজ দলে রাখা হয়েছে মিনহাজুল আবেদিন, জাভেদ ওমর, শাহরিয়ার নাফীসদের। মঙ্গলবার মিরপুর স্টেডিয়ামে সকাল সাড়ে নয়টায় শুরু হবে ম্যাচটি।

লাল দল: নাঈমুর রহমান, আকরাম খান, হাবিবুল বাশার, মেহরব হোসেন অপি, তুষার ইমরান, আব্দুর রাজ্জাক, হান্নান সরকার, ফয়সাল হোসেন, ডলার মাহমুদ, আনোয়ার হোসেন, জামাল উদ্দিন, তালহা যুবায়ের, আমির হুসাইন, হাসিবুল হাসান শান্ত, মোহাম্মদ আলী।

সবুজ দল: জাভেদ ওমর, শাহরিয়ার নাফীস, মিনহাজুল আবেদিন, খালেদ মাসুদ, রাজিন সালেহ, এহসানুল হক, সানোয়ার হোসেন, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ রফিক, স্বজল চৌধুরী, মাহবুবুল আলম, রবিউল ইসলাম, নাজমুল হোসেন, সৈয়দ রাসেল, রকিবুল হাসান।