স্বাধীনতা দিবসে টেলিভিশনের আলোচিত অনুষ্ঠান

মহান স্বাধীনতা দিবসে দেশের সরেকারি ও বেসরকারি টেলিভশনে রয়েছে নানা আয়োজন।  বাংলাভিশনে রয়েছে বিশেষ অনুষ্ঠান ‘মুক্তিযুদ্ধের সেইসব দিনগুলি’। এতে অতিথি হিসেবে থাকছেন মেজর জেনারেল (অব.) হেলাল মোরশেদ খান বীরবিক্রম এবং লে. জেনারেল (অব.) এম হারুন অর রশীদ বীরপ্রতীক। দিনাত জাহান মুন্নী’র সঞ্চালনা ও সংগীত এবং রফিকুল ইসলাম ফারুকীর প্রযোজনায় ‘মুক্তিযুদ্ধের সেইসব দিনগুলি’ বাংলাভিশনে প্রচার হবে আজ ২৬ মার্চ মঙ্গলবার রাত ১১টা ২৫ মিনিটে।

বৈশাখী টেলিভিশনের আয়োজনে থাকছে নাটক, সিনেমা, গানসহ নানা আয়োজন।  সকাল ৭টা ৪৫ মিনিটে দেশের গানের অনুষ্ঠান ‘জন্মভূমি’। সকাল ৮টা ২০ মিনিটে বৈশাখীর সকালের গানে অংশ নেবেন তিমির নন্দী। স্বাধীনতা দিবসের বিশেষ নাটক ‘বীরাঙ্গনা’ প্রচার হবে রাত ১০টায়।
স্বাধীনতা দিবসে বৈশাখী টেলিভিশনে প্রচার হবে দুই সিনেমা। সকাল ১০টায় প্রচার হবে ‘সিপাহী’। দুপুর ২টা ৩০ মিনিটে রয়েছে ‘হাঙ্গর নদী গ্রেনেড’।

বিটিভিতে রাত ৯টায় প্রচারিত হবে বিশেষ নাটক ‘চাঁদের খাঁচা’। প্রচারিত হবে শিশুতোষ আলেখ্যানুষ্ঠান ‘জয় বাংলা বাংলার জয়’, সংগীতানুষ্ঠান, আলোচনানুষ্ঠান, কবিতা আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের নিয়ে সংগীতানুষ্ঠান, ১৯৭১ সালের ২৬ মার্চ দেশি-বিদেশি সংবাদপত্রে প্রকাশিত সংবাদের বিশ্লেষণধর্মী অনুষ্ঠান। 

দুরন্ত টিভির বিশেষ আয়োজন ‘একাত্তরের মার্চ’। অনুষ্ঠানটিতে দেখা যায় শহীদ মুনীর চৌধুরীর ছেলে আসিফ মুনীর তন্ময়ের সঙ্গে শিশুদের কথোপকথনের মাধ্যমে উঠে আসে স্বাধীনতার নানান ইতিহাস। ‘একাত্তরের মার্চ’ পরিচালনা করেছেন মনিরুল হোসেন শিপন। দুরন্ত টিভিতে অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে ২৪ থেকে ২৬ মার্চ সকাল ১১টায়। স্বাধীনতা দিবসে আরও থাকবে নৃত্যানুষ্ঠান ‘প্রিয় বাংলাদেশ’ সকাল ১০টায় ও ‘মুক্তি’ ১১টা ৩০ মিনিটে। এছাড়া বিকেল ৩টায় প্রচারিত হবে শামীম আখতারের পরিচালনায় সিনেমা ‘মেঘনার ৭১’ ও রাত ১০টায় মোরশেদুল ইসলামের পরিচালনায় সিনেমা ‘আমার বন্ধু রাশেদ’।