অন্ত্যেষ্টিক্রিয়ার লাইভে যুক্ত ছিলেন নারী, ভুলে ঢুকে পড়লেন গোসলে

প্রযুক্তির ভাল-মন্দ পুরোটাই নির্ভর করছে ব্যবহারকারীর উপর। প্রযুক্তির এই যুকে সামান্য অসাবধানতায় ঘটতে পারে বড় অঘটন। তেমনটিই ঘটেছে লন্ডনের বাসিন্দা ৪৮ বছর বয়সী এক নারীর সঙ্গে। 

জুম কলের মাধ্যমে অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়েছিলেন ওই নারী ব্যবসায়ী। যারা অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে পারেননি তারা যেন বাসায় বসেই দেখতে পান তাই এ ব্যবস্থা রাখা হয়েছিল। কিন্তু সেই লাইভ স্ট্রিম চলাকালীনই ভুল করে তাঁর ক্যামেরা চালু হয়ে যায়। তিনি বুঝতে পারেননি ভিডিও জুমে তার ভিডিও সম্প্রচার হচ্ছে। 

বিষয়টি খেয়াল না করেই ফোন চালু রেখে গোসলে চলে যান। এদিকে সেই কারণে ভিডিও সম্প্রচারে সকলে তাঁকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় দেখতে পান। 

যদিও গির্জায় উপস্থিত বেশিরভাগ ব্যক্তিই অবশ্য সেটা খেয়াল করেননি। তাঁদের পুরো মনোযোগ ছিল অন্ত্যেষ্টিক্রিয়ার দিকেই। কিন্তু ভিডিওটি পরে ভাইরাল হয়ে যায়। সম্ভবত সেটি কেউ রেকর্ড করে হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেন। 

একজন বলেছেন, ‘জুম কলের সময় ভুল করে মানুষ লাইভ স্ক্রিনে চলে আসতেই পারেন। এক নারী লগ ইন করেছিলেন। তিনি বুঝতেই পারেননি যে তাঁর ক্যামেরা চালু রয়েছে। তিনি গোসল করতে শুরু করে দেন। অন্ত্যেষ্টিক্রিয়ায় পুরোটাই লাইভে দেখা যায়।’

২০২১ সালের শুরুতে কানাডার এমপি উইলিয়াম আমোসও তাঁর সহকর্মীদের সামনে সম্পূর্ণ নগ্ন হয়ে ভুলে ভিডিও কলে চলে আসেন। ডেস্কের পিছনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাঁর একটি স্ক্রিনশট ভাইরাল হয়। তাঁর এক হাতে মোবাইল ফোনও ছিল। চলতি, রিয়েল এস্টেট এজেন্ট ড্যামিয়েন মলটকোস্কি সহকর্মীদের সঙ্গে ভার্চুয়াল কল নিচ্ছিলেন। সেই সময়ে তাঁর স্বামী জেমস বোয়ার্স গোসল করার পরে নগ্ন হয়ে পেছন দিয়ে যাচ্ছিলেন। সকলে তাঁকে ক্যামেরায় দেখে ফেলেন।

জেমস যখন দেখেন ক্যামেরা চালু রয়েছে, আতঙ্কে তিনি মাটিতে লুকিয়ে পড়েন। এরপর কোনওমতে চেয়ার ধরে আড়াল করে পালান। যদিও পুরো বিষয়টিকে সকলে মজার ছলেই নিয়েছিলেন।

সূত্র: মেট্রো ইউকে।