কুমিরের পেট থেকে অক্ষত অবস্থায় জীবন্ত মানুষ বের হয়ে আসা চমকপ্রদ ঘটনাই বটে। সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এমন ঘটনার ভিডিও এখন ভাইরাল।
ভিডিওতে দেখা যায়, একটি কুমির শুয়ে আছে আর তার পেছনে লেজ ধরে বসে আছে একজন মানুষ। এমন সময় কুমিরের মুখ থেকে হাত বের করছেন একজন, পরে তাকে কুমিরের পেট থেকে টেনে বের করে আনেন আরেকজন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, ভিডিওটি সত্যি, তবে এতে থাকা কুমিরটি খেলনা ও প্লাস্টিকের। ভিডিওটি ভালো করে দেখলে কুমিরটিকে রোবট মনে হবে।
ভিডিওটি সোশ্যাল মিডিয়া সাইট ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছিল। ভিডিওটি দেখার সময় প্রত্যেকেরই মনে হয়েছে, তারা কুমিরের ভয়ংকর আক্রমণ প্রত্যক্ষ করছেন। কিন্তু একটু ভালো করে দেখলেই বোঝা যায়, রক্তখেকো এই প্রাণী মূলত রোবট।
রোবট কুমির নামের ওই ভিডিওতে এরই মধ্যে প্রায় সাত লাখ লাইক পড়েছে। রোবট কুমিরটির হালচাল একদম জীবন্ত কুমিরের মতোই, যা দেখে অভিভূত দর্শকরা।
