গোপালগঞ্জে কাশিয়ানীতে মধুমতি বাঁওড়ে গোসল করতে গিয়ে আমির হামজা (৮) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে কাশিয়ানি উপজেলার রাতইল ইউনিয়নের চাপতা গ্রামে এ ঘটনা ঘটে। আমির হামজা ওই গ্রামের হেলাল শেখের ছেলে।
স্থানীয়রা জানায়, বাড়ির পাশে মধুমতি বাঁওড়ে বড় ভাই আমির হামজালার সঙ্গে গোসল করতে যায় আমির হামজা। এক পর্যায়ে তাকে দেখতে না পেয়ে তার বড় ভাই আমির হামজালা চিৎকার ও কান্নাকাটি করতে থাকে।
পরে স্থানীয়রা কয়েকজন মিলে নদীতে নেমে খোঁজাখুঁজি করে আমির হামজাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।