ঝিনাইদহে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০২:০৮ পিএম

ঝিনাইদহের মহেশপুরে পুকুরের পানিতে ডুবে হুমায়রা ও নাহিয়ান নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। মহেশপুর উপজেলার যাদবপুর বাজারপাড়া গ্রামে মঙ্গলবার (১৩ অক্টোবর) এ ঘটনা ঘটে। বাসস জানায়, মৃত শিশু নাহিয়ান (৪) ওই গ্রামের বাবু মিয়ার ছেলে ও শিশু হুমায়রা (৩) একই গ্রামের আশিকুর রহমানের মেয়ে। দুই শিশু পরস্পরের চাচাতো ভাই-বোন।

পুলিশ ও স্থানীয় জানায়, মঙ্গলবার দুপুরে দুই শিশু নাহিয়ান ও হুমায়রা বাড়ির পাশের পুকুরের পাড়ে খেলছিল। একপর্যায়ে অসাবধানতাবশত দুই শিশু পুকুরের পানিতে পড়ে যায়। পরে স্বজনরা দুই শিশুকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পরে তারা পুকুরের পানি থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম জানান, ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত