মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বাংলাদেশের সংবিধান রচনার ৩৪ সদস্যের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য মরহুম এম আব্দুর রহিম এর সহধর্মিণী নাজমা রহিম মারা গেছেন। মঙ্গলবার (২৭ মার্চ) বেলা ৩টায় রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
নাজমা রহিম সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম. ইনায়েতুর রহিমের মা। নাজমা রহিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
যুক্তরাষ্ট্র সফররত প্রধান বিচারপতি এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিতার কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে জানানো হয়েছে, মরহুমার জানাজা আজ রাত ১০টায় বেইলি রোডের মিনিস্টার অ্যাপার্টমেন্ট সংলগ্ন মসজিদে অনুষ্ঠিত হবে।