রোজা রেখে এনজিওগ্রাম করা করা যাবে কিনা?

প্রশ্ন: রোজা রেখে এনজিওগ্রাম করা করা যাবে কিনা?

- সেলিনা রহমান, মিরপুর।

উত্তর: এনজিওগ্রাম করালে রোজা নষ্ট হবে না। এনজিওগ্রাম বলা হয় হার্টের রক্তনালি ব্লক হয়ে গেলে ঊরুর গোড়ার দিকে কেটে একটি বিশেষ রগের ভেতর দিয়ে (যা হার্ট পর্যন্ত পৌঁছে) ক্যাথেটার ঢুকিয়ে পরীক্ষা করাকে। ওই ক্যাথেটারে কোনো মেডিসিন লাগানো থাকলেও যেহেতু তা রোজা ভঙ্গের কোনো গ্রহণযোগ্য রাস্তা দিয়ে গ্রহণযোগ্য স্থানে পৌঁছায় না, তাই তার দ্বারা রোজা ভঙ্গ হবে না। (সূত্র : আল-মালাকাতুল ফিকহিয়া,  খণ্ড-১, পৃষ্ঠা ১২৪)