চলতি রমজান মাসে বাংলাদেশসহ বেশ কিছু দেশে মুসলিমরা পাচ্ছেন মোট ৫টি জুমা। যা প্রতি বছর ঘটে না। সাধারণত রমজানে ৪টি জুমা থাকলেও নির্দিষ্ট সময়ের ব্যবধানে কখনও কখনও পাঁচ জুমা পাওয়া যায়। সর্বশেষ ২০২৩ সালে এমনটি দেখা গেছে। যখন প্রথম রোজা শুরু হয়েছিল জুমার দিনে এবং ওই রমজানেও মোট ৫টি জুমা অনুষ্ঠিত হয়।
এবারের রমজানেও একইভাবে ৫টি জুমা পড়েছে। ২০ ফেব্রুয়ারি প্রথম জুমা হওয়ার পর পর্যায়ক্রমে ২৭ ফেব্রুয়ারি, ৬ মার্চ ও ১৩ মার্চ দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ জুমা অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার (২০ মার্চ) পঞ্চম জুমা, যা ‘জুমাতুল বিদা’ নামে পরিচিত এবং মুসলিমদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ।
পবিত্র রমজান মাসে শুক্রবার মানেই মুসলিমদের জন্য বেশ আনন্দের খবর। তবে প্রতি রমজানে পাঁচ জমা হয়ে না। এটি মূলত তিন বছর পর বাংলাদেশসহ বেশ কিছু দেশের মুসলিমরা এক রমজানেই পেল পাঁচটি জুমা।
এদিকে,দেশের আকাশে গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ৩০ রমজান পূর্ণ হচ্ছে। আগামীকাল শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
