বগুড়ার আদমদীঘির চাঁপাপুর ইউপির বরিয়াবার্তা বদলা কুড়ি গ্রামে হনুমান দেখতে গিয়ে সজীব (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘরে।
আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার বরিয়াবার্তা বলদাকুড়ি গ্রামে একটি হনুমান এসেছে। শুক্রবার দুপুরে সজীব হনুমানটি দেখতে যান। এ সময় হনুমানটি তাদের তাড়া করে। এতে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন।
ওসি আরো বলেন, স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরহেদ হস্তান্তর করা হয়েছে।