তিস্তা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ মার্চ) দুপুরের দিকে উপজেলার থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা মাঝিপাড়া গ্রামের তিস্তা নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহতের পরনে কালো প্যান্ট ও হলদু রঙের হাফ হাতা গেঞ্জি ছিল। ধারনা করা হচ্ছে মরদেহটি ৬-৭ দিন আগের। 

স্থানীয়রা জানায়, শনিবার দুপুরের দিকে নদী পারাপারের সময় তিস্তা নদীর চরে সকালে লাশটি দেখতে পাওয়া যায়। পরে জাতীয় জরুরি সেবা (৯৯৯)-এ ফোন করলে উলিপুর থানা পুলিশ ঘটনা স্থলে এসে মরদেহটি উদ্ধার করে। 

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তূজা বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।