নিখোঁজের ২২ ঘন্টা পর প্রবাসীর লাশ উদ্ধার 

আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ১১:৪৫ এএম

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলেয়া নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া প্রবাসী ইউনুস আলীর (৪৫) লাশ দীর্ঘ ২২ ঘন্টা পর উদ্ধার করেছে ডুবুরি দল।

আজ শুক্রবার ( ৭ আগষ্ট) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের রগুনাথপুর মরাঘাটি নলেয়া নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এর আগে গতকাল বৃহস্পতিবার বেলা ১ টার দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের তরফজাহান ঝাউলার বাজার এলাকায় নলেয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউনুস আলী একই ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিক মিয়ার ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনুস আলী দীর্ঘ ১৫ বছর ধরে সৌদি আরবে ছিলেন। সম্প্রতি তিনি বাড়িতে আসেন। গতকাল দুপুরে বাড়ীর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে নলেয়া নদীতে মাছ ধরছে যান। দীর্ঘ সময় ইউনুস আলী বাড়িতে না ফেরায় খুঁজতে থাকে তার পরিবার। স্বজনেরা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও ইউনুস আলীর কোনো সন্ধান পাননি। পরে রাত সাড়ে ১০ টার দিকে বিষয়টি ফায়ার সার্ভিস ও  পুলিশকে জানায় স্বজনরা।

এরপর আজ শুক্রবার রংপুর থেকে আসা ডুবুরি দল সকাল ৭ টা থেকে নলেয়া নদীর  নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। একপর্যায়ে সকাল ৯টা ৩০ মিনিটের দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের রগুনাথপুর মরাঘাটির প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণে নলেয়া নদী থেকে  প্রবাসী ইউনুস আলীর মরদেহ উদ্ধার করা করে। পরে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়

সাদুল্লাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আবদুর রহমান নিখোঁজ প্রবাসীর লাশ উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি মুঠোফোনে দেশ রূপান্তরকে জানান, সাদুল্লাপুর ফায়ার সার্ভিসের নিজস্ব কোনো ডুবুরি দল নেই। রংপুর বিভাগ থেকে ডুবুরি দল আনতে হয়। গাইবান্ধা জেলায় ডুবুরি দল না থাকায় তাৎক্ষণিকভাবে পানির নিচে উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব হয় না। সাড়ে ৯ টার দিকে লাশটি উদ্ধার করা হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত