বেড়াতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু 

কুষ্টিয়ার খোকসা উপজেলার কোমরভোগ গ্রামের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার (১ এপ্রিল) বিকালে উপজেলার ওসমানপুর ইউনিয়নের কোমরভোগ গ্রামে ঘটনাটি ঘটে।

নিহতরা হলো, ওই গ্রামের মো. শয়ন শেখের মেয়ে জান্নাতুল (৪) এবং শয়ন শেখের আপন চাচাতো ভাই মো. ফয়সালের মেয়ে মুসলিমা খাতুন (৩)।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, কোমরভোগ গ্রামের শিশু দুইটির বাড়ির পাশে বটতলা সংলগ্ন চায়ের দোকান দুই বোন একত্রে বেড়াতে যায়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে পরবর্তীতে শিশু দুইটির পিতা-মাতা খোঁজাখুঁজির একপর্যায়ে লুৎফর হোসেনের চায়ের দোকানের পেছনের মাঠের মধ্যে পুকুরের পানিতে তাদের মৃতদেহ দেখতে পায়। ধারণা করা হচ্ছে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। 

ঘটনা সত্যতা স্বীকার করে খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) আননুর যায়েদ জানান, শিশু দুটি পানিতে ডুবে মৃত্যু হয়েছে, শিশু দুইটির দাফন সম্পন্ন হয়েছে।