ঝুঁকিপূর্ণ পেশার তালিকায় সব সময় এগিয়ে আছে ফায়ার ফাইটাররা। আগুন কিংবা পানিতে ডুবে যাওয়াসহ নানা ঝুঁকিপূর্ণ কাজে সবার আগে ছুটে আসে অগ্নিনির্বাপণ কর্মীরা। কোনো দুর্ঘটনায় আমরা যখন প্রিয়জনদের সুস্থতা নিয়ে উৎকণ্ঠায় থাকি, তখন সুস্থ অবস্থায় তাদের উদ্ধারের দায়িত্ব পালন করে চলেন অগ্নিনির্বাপণকর্মীরা। বর্তমানে উদ্ধারের এই কাজে প্রযুক্তির সহায়তা নেওয়া হলেও এই পেশায় ঝুঁকির মাত্রা অনেক। আর এই পেশায় যারা জড়িত তাদের শিফট হিসেবে দায়িত্ব পালন করতে হয়। অর্থাৎ ২৪ ঘণ্টাই তাদের কর্মঘণ্টা। অন্যদিকে ফায়ার ফাইটাররা বেশ ভালো পারিশ্রমিক পান।