গুম-খুন হওয়া নেতাকর্মীদের পরিবারে ছাত্রদলের ঈদ উপহার

সরকারবিরোধী আন্দোলনে গুম, খুন ও পঙ্গুত্বের শিকার পরিবারে ঈদ উপহার পৌঁছে দিয়েছেন ছাত্রদল নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এসব ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ও ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের নেতৃবৃন্দ।

এদিন সবুজবাগ থানা ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুব হাসান সুজন (গুম) এবং ১১টায় সবুজবাগ থানা ছাত্রদল ২৮ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি কাজী ফরহাদ হোসেনের (গুম) বাসভবনে ঈদ উপহার পৌঁছে দেন ছাত্রদলের কেন্দ্রীয় নবনিযুক্ত সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের আহ্বায়ক শেখ খালিদ হাসান জ্যাকি, সদস্য সচিব মো. আল আমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ন কবীর, যুগ্ম আহ্বায়ক সোহাগ ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক ইফতেকার ফয়সাল, সবুজবাগ থানা ছাত্রদলের আহ্বায়ক রাফাত জামান গাফফার, সবুজবাগ থানা ছাত্রদলের সদস্য ইমরান হোসেন সায়েম।

এরপর ছাত্রদল নেতৃবৃন্দ মতিঝিল থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান টিটুর (গুম) বাসভবনে ঈদ উপহার পৌঁছে দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নবনিযুক্ত সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক শামল মালুম, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের আহ্বায়ক শেখ খালিদ হাসান জ্যাকি, সদস্য সচিব মো. আল আমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক  হুমায়ন কবীর, যুগ্ম আহ্বায়ক সোহাগ ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক ইফতেকার ফয়সাল।

বিকেলে কলাবাগান থানা ছাত্রদল ৫০ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি নিহত ইসমাইল হোসেন এবং ধানমন্ডি থানা ছাত্রদলের নিহত মেহেদী হাসান রাজুর পরিবারের নিকট ঈদ উপহার পৌঁছে দেন ছাত্রদল ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের আহ্বায়ক শেখ খালিদ হাসান জ্যাকি, সদস্য সচিব মো. আল আমিন।

এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের ১ম যুগ্ম সম্পাদক শামল মালুম, যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ, যুগ্ম আহ্বায়ক ইফতেকার ফয়সাল, কলাবাগান থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াসিন আরাফাত, নিউ মডেল কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক জয়, ধানমন্ডি থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পলাশ আহমেদ।

পরে হাজারীবাগ থানা ছাত্রদলের নিহত মো. জসিমের কামরাঙ্গীরচরে বাসভবনে পরিবারের নিকট ঈদ উপহার পৌঁছে দেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের আহ্বায়ক শেখ খালিদ হাসান জ্যাকি।

এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসান মাহমুদ, হাজারীবাগ থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সেলিম, হাজারীবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রফিকসহ হাজারীবাগ থানা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।