চাঁদপুরে ডাকাতিয়া নদী থেকে কৃষ্ণ চন্দ্র দাস নামের আট বছর বয়সী নিখোঁজ এক শিশুর মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। গোসল করতে গিয়ে নদীতে নিখোঁজ ছিল কৃষ্ণ চন্দ্র।
শনিবার (৬ এপ্রিল) দুপুরে সদর উপজেলার সাহেব বাজার চর মায়েশা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। কৃষ্ণ চন্দ্র চর মায়েশা গ্রামের বিশ্বজিৎ চন্দ্র দাসের ছেলে।
শনিবার বিকালে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সিয়াম-উল-হক এ তথ্য জানান।
কোস্টগার্ড ও স্থানীয় সূত্রে জানা জানান, শিশুটি দুপুর ১২টার দিকে গোসল করতে ডাকাতিয়া নদীতে নামে। এক পর্যায়ে নদীতে তলিয়ে যায় সে। পরে কোস্টগার্ডকে খরব দিলে তারা ডুবুরি দল নিয়ে অভিযান চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে আবেদনের প্রেক্ষিতে মৃতদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।