মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

নেত্রকোণার কলমাকান্দায় বিল্লাল হোসেন (২১) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার নয়ানগর নিজ বাড়ির পাশে গাছে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। বিল্লাহ হোসেন উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম নয়ানগর এলাকার জুলহাস মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিল্লাল হোসেন মানসিক ভারসাম্যহীন। তিনি দুপুরে নিজ বাড়িতেই গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। পরে প্রতিবেশী লোকজন বিলালকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশের খবর দেয়। পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হবে।

কলমাকান্দা থানার ওসি লুৎফুল হক বলেন, বিল্লাল হোসেন নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নেত্রকোণা মর্গে প্রেরণ করা হবে। থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে।