নেত্রকোণায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ১১:৩৮ এএম

নেত্রকোণা জেলার কলমাকান্দায় বালতির পানিতে পড়ে ১১ মাস বয়সী এক শিশু মারা গেছে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাতটার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের মেদিরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু নাদিয়া ওই গ্রামের শ্রমিক নবাব মিয়া ও শুভা আক্তার দম্পতির একমাত্র মেয়ে ছিল।

পরিবার ও স্থানীয়রা জানায়, সকালে ঘরের ভেতরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন নাদিয়ার মা। এসময় খেলতে খেলতে অজান্তেই নাদিয়া ঘরে থাকা পানিভর্তি বালতিতে পড়ে যায়।

কিছুক্ষণ পর শিশুর মায়ের চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে নাদিয়াকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে চিকিৎসক ডা. সুমন পাল নাদিয়াকে মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত