কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ‘প্রধান সমন্বয়ক’ চেওসিম বমের পরিকল্পনার রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি করেছে কেএনএফ এর সন্ত্রাসীরা। রুমা ও থানচির ঘটনার কয়েকদিন পূর্বে তার বাসায় কয়েকজন বাসায় এসে থেকেছিল। তার থেকে পরামর্শ নেওয়ার জন্য এসেছিল।
রবিবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় বান্দরবান জেলা পরিষদের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১৫ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এইচএম সাজ্জাদ।
এর আগে শনিবার রাতে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের শ্যারনপাড়ার বাড়ি থেকে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ‘প্রধান সমন্বয়ক’ চেওসিম বমকে (৫৫) গ্রেপ্তার করে র্যাব-১৫।
এইচএম সাজ্জাদ বলেন, স্টিলের স্ট্রাকচারের ভেতরের একটি কুটির থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি কেএনএফ-এর প্রতিষ্ঠাকালীন সদস্য। চেওসিম বমের সাথে নাথান বমের ঘনিষ্ট সম্পর্ক আছে। নাথান বম তার বাসায় প্রায় আসত।
র্যাবের ওই কর্মকর্তা জানিয়েছেন, চেওসিম বম সংগঠনের অর্থ সংগ্রাহক। তিনি কেএনএফকে লজিস্টিক সাপোর্ট দিতেন। জামাতুল আনসার ফিল ইন্দাল শারক্কিয়ার প্রশিক্ষণ ও টাকা পয়সার সংগ্রহের পরিকল্পনাটিও তার বাসাই করা হত।