এবার ঈদে ‘তিলোত্তমা’

গেল ভালোবাসা দিবসে মুক্তি পাওয়া প্রশংসিত নাটক ছিল জাহিদ প্রীতমের ‘বুক পকেটের গল্প’। শুদ্ধ ভালোবাসার পর এবার তিনি বিষণ্ণ ভালোবাসার গল্পে নিয়ে আসছেন ওয়েব ফিকশন ‘তিলোত্তমা’।  

রাজধানী ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে টানা ছয় দিন ব্যাপী এর শুটিং হয়েছে। এতে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, মীর রাব্বী, মনিরা মিঠু প্রমুখ। তবে গল্পের ‘তিলোত্তমা’ অর্থাৎ নাম ভূমিকায় এখানে অভিনয় করেছেন বন্নি হাসান। এরমধ্যে সন্ধ্যায় উন্মুক্ত হয়েছে ফিকশনটির ফার্স্ট লুক পোস্টার যেখানে তুলিতে রাঙানো এক মেয়ের ছবি দেখা গেছে।

ওয়েব ফিকশন প্রসঙ্গে দেশ রূপান্তরকে জাহিদ প্রীতম বলেন, গল্পটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে বলার চেষ্টা করেছি। আমি এমনিতেও আমার জীবন থেকে অনুপ্রেরণা নিয়েই গল্প বুনি। ‘তিলোত্তমা’ আমার ১০ নম্বর গল্প। গত ভ্যালেন্টাইন্স এর আলোচিত কাজ 'বুক পকেটের গল্প' যদি হয় শুদ্ধ প্রেমের গল্প তাহলে 'তিলোত্তমা' এক বিষণ্ণ প্রেমের গল্প যেখানে দর্শককে বিষন্নতা আচ্ছন্ন করে রাখবে পুরো গল্প জুড়েই৷

জানা গেছে, ওয়েব ফিকশনটি ঈদুল ফিতরের ঈদ উৎসবে কেএস এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে।