নাটকের শুটিং চলাকালীন সময়ে স্পট টাকা চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলেছেন নাট্য পরিচালক রাকেশ বসু। সোমবার (১৬ নভেম্বর) সামাজিক যোগযোগমাধ্যমে নির্মাতা নিজেই একটি পোস্টে এটি জানান।
পরিচালক জানান, ‘গত ১৩ তারিখে এনটিভির ‘চাওয়া পাওয়া' ধারাবাহিকের শুটিং চলাকালীন এটি ঘটেছে। আমার ব্যক্তিগত ব্যবহৃত ব্যাগসহ ৩,৫৯,০০০/- (তিন লাখ ঊনষাট হাজার) টাকা চুরি হয়েছে। এর মধ্যে পুবাইল থানায় জিডি করেছি।’
পোস্টে নির্মাতা জানান, বিষয়টি পুলিশি তদন্তে রয়েছে। তিনি আরও বলেন, ‘আমার ২২ বছরের ক্যারিয়ারে কখনও এমন হয়নি। আমি মানসিকভাবে বিপর্যস্ত। সেদিন সকাল সাড়ে ৭টা-৮টার দিকে এটি ঘটেছে।’