প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন কেসিসির মেয়র খালেক

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক প্রতিমন্ত্রীর পদমর্যাদা লাভ করেছেন। মঙ্গলবার (৯ এপ্রিল) মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্ব স্ব পদে অধিষ্ঠিত থাকাকালীন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক প্রতিমন্ত্রীর পদমর্যাদা প্রাপ্য হবেন। তাদের সম্মানিভাতা ও অন্যান্য সুবিধাদি 'স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯' অনুযায়ী নির্ধারিত হবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। 

প্রসঙ্গত মেয়র তালুকদার আব্দুল খালেক খুলনা সিটি করপোরেশনের তৃতীয় মেয়াদে মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।