ঈদে মেট্রোরেল বন্ধ থাকবে যে কয়দিন

ঈদ উপলক্ষে টানা দুই দিন বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল। আগামীকাল বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। আর শুক্রবার (১২ এপ্রিল) মেট্রোরেলের সাপ্তাহিক ছুটি। ফলে টানা দুই দিন মেট্রোরেল বন্ধ থাকবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপব্যবস্থাপক নাজমুল ইসলাম ভূঁইয়া গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

গত ঈদেও মেট্রো চলাচল বন্ধ ছিল জানিয়ে তিনি বলেন, ঈদের দিন মেট্রোরেল বন্ধ থাকবে—এটা আগে থেকেই ঘোষণা দেয়া হয়েছে। বৃহস্পতিবার ঈদের দিন বন্ধ। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। এতে করে দুই দিন বন্ধ থাকবে। এর বাইরে সময়সূচি মেনেই চলবে মেট্রোরেল।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি (ডিএমটিসিএল) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক বলেন, ঈদ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। আর শুক্রবার সাপ্তাহিক ছুটি বহাল রাখবেন তাঁরা। ফলে পরপর দুদিন মেট্রোরেল বন্ধ থাকার সম্ভাবনা আছে।