মেট্রোরেলে যাতায়াতের সময় অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় সহযাত্রীদের মানবিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য নাকিবুর রহমান। তার অভিযোগ, অসুস্থ বোধ করে বসতে চাইলেও মেট্রোরেলের কোনো যাত্রী তার বাবাকে আসন ছেড়ে দেননি। পরে তিনি মৃত্যুবরণ করেন।
নাকিবুর রহমান জানান, গত ২৪ অক্টোবর দুপুরে শাহবাগ থেকে উত্তরা যাওয়ার পথে শেওড়াপাড়া স্টেশনের কাছাকাছি তাঁর বাবা স্ট্রোক করেন। এ সময় তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং বসার চেষ্টা করেন। তবে আশপাশের কেউ তাঁকে বসার সুযোগ করে দেননি বলে অভিযোগ করেন নাকিবুর।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে বাবার মৃত্যুর ঘটনা তুলে ধরেন তিনি। একই সঙ্গে যাতায়াতের সময় বয়স্ক ও প্রবীণ নাগরিকদের প্রতি সহানুভূতিশীল এবং সহযোগিতাপূর্ণ আচরণ করার আহ্বান জানান এনসিপির এই নেতা।
ওই পোস্টে তিনি ঘটনার বিবরণ তুলে ধরে প্রবীণদের প্রতি আরও মানবিক হওয়ার গুরুত্ব তুলে ধরেন।
পদ্মায় নিখোঁজের ২৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার