স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ঈদ উৎসবে শুভেচ্ছাবার্তা ইউরোপের ক্লাবগুলোর ডা. সামন্ত লাল সেন বুধবার সকালে হঠাৎ রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট পরিদর্শন করেন৷ মূলত ঈদ ছুটিকে কেন্দ্র করে দেশের স্বাস্থ্যসেবা যাতে বিঘ্নিত না হয়, সেজন্য অপ্রত্যাশিতভাবে হাসপাতাল দুটি পরিদর্শন করেন।
এ সময় ডা. সামন্ত লাল সেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি সেবা বিভাগ, বিভিন্ন ওয়ার্ড এবং কিচেনসহ জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের সিসিইউ (করোনারি কেয়ার ইউনিট) পরিদর্শন করেন। পাশাপাশি হাসপাতালে সেবা নিতে আসা ও চিকিৎসারত রোগী এবং তাদের আপনজনদের সাথে কথা বলেন। তাদের চিকিৎসা পেতে কোনো প্রকার অসুবিধা হচ্ছে কিনা জানতে চান। কোনো অভিযোগ থাকলে নির্ভয়ে জানাতে বলেন। স্বাস্থ্যসেবা নিতে আসা রোগীরা হাসপাতাল দুটির চিকিৎসা সেবা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট পরিদর্শনকালে স্বাস্থ্য মন্ত্রী হাসপাতাল দুটিতে দায়িত্বরত চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যসেবার সাথে জড়িত অন্যান্য কর্মীদের সাথে কথা বলেন।
তিনি তাদের উদ্দেশ্যে বলেন, প্রতি ঈদের ছুটিতে একটা অভিযোগ প্রায়ই শোনা যায়, হাসপাতালে ডাক্তার থাকে না, নার্স থাকে না। সেবা নিতে আসা রোগীরা চিকিৎসা পায় না৷ এবার এটা হতে দেওয়া যাবে না৷ গতকাল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময়ও আমি নিশ্চিত করে বলেছি, এই ঈদ ছুটিতে স্বাস্থ্য সেবার কোনো ব্যত্যয় ঘটবে না। আপনাদের দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে। চিকিৎসক রোগীদের মধ্যে সম্পর্ক মজবুত করতে হবে। আপনারা নিষ্ঠার সাথে সেবা দিয়ে যান, আপনাদের বিষয়গুলিও আমি দেখব।