রাজধানীর হাজারীবাগের ঝাউচরের মোড় এলাকার একটি টিনশেড বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ শুক্রবার (১২ এপ্রিল) ১২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এর আগে বেলা ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার এসব তথ্য জানান। তিনি বলেন, বেলা ১২টার দিকে খবর আসে হাজারীবাগের ঝাউচরের মোড় এলাকার টিনশেড একটি বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে ৭টি ইউনিট পাঠানো হয়। দুপুর ১২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।