ফেসবুকে একটি ছবি পোস্ট করবেন কিন্তু কে ছবি তুলে দেবে? কারণ অভিনেত্রী শবনম ফারিয়ার কোনো ব্যক্তিগত ফটোগ্রাফার নেই। তাই ঈদের দিন রাত পর্যন্ত অপেক্ষা করলেন। অবশেষে একটি ছবি তোলা হলো এবং সেটি পোস্ট করলেন। তবে এখনো ব্যক্তিগত আলোকচিত্রী পাননি।
ফারিয়ার বেশ মজা করেই ফেসবুকে লিখেছেন, ব্যক্তিগত আলোকচিত্র গ্রহণকারীর অভাবে রাত পর্যন্ত অপেক্ষা করতে হলো একটি ঈদের বিশেষ আলোকচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়ার জন্য!
তিনি বলেন, দোয়া করবেন পরের ঈদে যাতে ব্যক্তিগত একজন আলোকচিত্র গ্রহণকারীর ব্যবস্থা হয়ে যায়! সবাইকে ঈদের শুভেচ্ছা …
এদিকে কদিন আগেই জানিয়েছিলেন, ব্যক্তিগত জীবন নিয়ে মনোকষ্টে আছেন টেলিভিশন নাটকের অভিনয়শিল্পী শবনম ফারিয়া। তাই এই মনোকষ্টের বিষয়টি ফেসবুকে পোস্ট দিয়ে প্রকাশও করেছেন। সেখানে তিনি লিখেছেন, যে মানুষ সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন, তাঁর কথাই ভুলতে পারছেন না তিনি।
সাধারণত অভিনয়ের পাশাপাশি ভার্চ্যুয়াল জগতে বিভিন্ন ধরনের লেখালেখির কারণে শবনম ফারিয়া আলোচনায় থাকেন। বিভিন্ন সময় ফেসবুকে দেওয়া তার এসব পোস্ট তাঁকে আলোচনায় আনে। তেমনই একটি পোস্ট তিনি আজ নিজের ফেসবুকে দিয়েছেন। তাতে তিনি লিখেছেন, ‘যে মানুষটা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, সবচেয়ে বেশি ইনজাস্টিস করেছে আমার সাথে, আমি ভাবতাম তাকে ভুলে যাওয়া সবচেয়ে সহজ! কিন্তু কী জানি এক অদ্ভুত কারণে, সেই মানুষটাকেই চেষ্টা করেও ভোলা যাচ্ছে না!’