নিজের মন্তব্যে আলোচনায় ফারিয়া

আপডেট : ১৮ জুন ২০২৬, ০৪:০২ পিএম

এবার নিজের করা এক মন্তব্য নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিলেন চর্চিত অভিনেত্রী শবনম ফারিয়া। দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে হাজির হয়ে এই অভিনেত্রী বলেন, ‘খারাপ পার্টনার থাকার চেয়ে একা থাকাই শ্রেয়।’ 

শবনমের কথায়, ‘পার্টনার যদি ভালো না হয়, তার চেয়ে পার্টনার না থাকা বেটার। একজন মেয়ের জন্য খারাপ পার্টনার হ্যান্ডেল করা মানসিকভাবে ও প্রফেশনালি অত্যন্ত স্ট্রেসফুল। বিশেষ করে অভিনয় পেশায় যেখানে অন্য চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলতে হয়, যেখানে চারপাশের অসংখ্য মানুষকে সামলাতে হয় এবং সবাই একনামে চেনে, সেখানে ব্যক্তিগত জীবন ঠিক থাকা জরুরি।’ 

তিনি আরও উল্লেখ করেন, একজন মানুষ যখন নিজে ডিপ্রেসড থাকে, তখন যদি তার ঘরেও কোনো শান্তি না থাকে, তবে জীবনটা এতটাই দুর্বিষহ হয়ে ওঠে যে সেটা আর বেশিদিন টেনে নেওয়া সম্ভব হয় না। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত