শেষ দিকে দারুণ জমে উঠেছে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগের শিরোপা লড়াই। বাংলা নববর্ষের প্রথম দিনে প্রথম ম্যাচে মোহামেডানকে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন মেরিনার ইয়ংস ক্লাব। আর দ্বিতীয় ম্যাচে ঊষা ক্রীড়া চক্রকে তিন দুই গোলে হারিয়ে শিরোপা লড়াইয়ে ভালোভাবেই টিকে রইল আবাহনী।
এই জয়ে ১৩ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে আবাহনী ভাবে মেরিনার্স এর সঙ্গে থাকছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে মোহামেডান।
ঊষার জন্য কাজটা কঠিন হয়ে গেল। তাদের সংগ্রহ এখন ২৮ পয়েন্ট। শিরোপা জিততে ম্যাচ জিতলেই চলবে না, মিলতে হবে অন্য ম্যাচগুলো সমীকরণও।