হকির প্রিমিয়ার বিভাগে ঢাকা ইউনাইটেড

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পিএম

প্রথম বিভাগ হকি লিগে চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ারে জায়গা করে নিয়েছে ঢাকা ইউনাইটেড। ১১ দলের এই প্রতিযোগিতায় রবিবার ১০ ম্যাচ শেষে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান নিশ্চিত করেছে দলটি।

প্রথম বিভাগে চ্যাম্পিয়ন হওয়ায় আগামী মৌসুমে প্রিমিয়ার হকি লিগে খেলার সুযোগ পাচ্ছে ঢাকা ইউনাইটেড। প্রিমিয়ারে ওঠার লড়াইয়ে ঢাকা ইউনাইটেডের সঙ্গে শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করেছে ঐতিহ্যবাহী ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে তারা। ফলে আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে জায়গা করে নেওয়ার সুযোগ হাতছাড়া হয়েছে ওয়ান্ডারার্সের।

অন্যদিকে পুরো লিগে হতাশাজনক পারফরম্যান্স করেছে রায়ের বাজার। ১০ ম্যাচের একটিতেও পয়েন্ট অর্জন করতে পারেনি দলটি। লিগের বাইলজ অনুযায়ী, সর্বনিম্ন পয়েন্ট পাওয়া দল হিসেবে অবনমন হয়ে আগামী মৌসুমে দ্বিতীয় বিভাগে খেলতে হবে তাদের।

সর্বশেষ সর্বাধিক পঠিত