জাপানের একটি সাঁতার শেখার স্কুল থেকে সুইমস্যুট চুরির অভিযোগে ৩৭ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম হিতোশি তাকাশিতা। সম্প্রতি ফুকুওকা প্রিফেকচারের কিতাকিউশু শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জাপান টুডের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত একটি বন্ধ স্কুলে ঢুকে সুইমস্যুট চুরি করেছেন। ঘটনাটি গত ২৯ মার্চ সকালের।
পুলিশ জানিয়েছে, হিতোশি তার বাড়ির কাছের একটি স্কুলে ঢুকে নারী, পুরুষ ও শিশুদের মাপে তৈরি ১৬টি নতুন সুইমস্যুট চুরি করেন। পরবর্তীতে স্কুলের একজন কর্মচারী পুলিশকে চুরির খবর দেয়। তিনি জানান, স্কুলের একটি কাচের জানালা ভেঙে গেছে। প্রাঙ্গণে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সুইমস্যুট।
পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে অভিযুক্তকে শনাক্ত করে পুলিশ। তবে ধরা পড়ার পর হিতোশি অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমি এমন কিছু করেছি বলে মনে পড়ে না।’