জাপানে সাপ আতঙ্কে বিঘ্ন ঘটেছে বুলেট ট্রেন পরিষেবার। গতকাল মঙ্গলবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় একজন যাত্রী প্রায় ১৬ ইঞ্চি লম্বা একটি সাপ দেখতে পেয়ে নিরাপত্তা কর্মীদের সতর্ক করেন। তবে সাপটি বিষাক্ত ছিল কিনা বা কীভাবে এটি ট্রেনে এসেছে তা স্পষ্ট নয়।
এ ঘটনায় নাগোয়া এবং টোকিওর মধ্যে চলাচলকারী ট্রেনটির যাত্রা ১৭ মিনিট বিলম্বিত হয়। যাত্রীদের মধ্যে কেউ হতাহত হয়নি। মধ্য জাপান রেলওয়ের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে এ কথা জানিয়েছেন।
সাধারণত বুলেট ট্রেনের যাত্রীরা ট্রেনে কবুতরসহ ছোট কুকুর, বিড়াল এবং অন্য প্রাণী নিতে পারেন, কিন্তু সাপ নয়। তাই বুনো সাপ কিভাবে ট্রেনে উঠছে তা কল্পনা করা কঠিন। মুখপাত্র বলেন, ট্রেনে সাপ আনার বিরুদ্ধে আমাদের নিয়ম রয়েছে। কিন্তু আমরা যাত্রীদের লাগেজ চেক করি না।
তিনি বলেন, ট্রেনটি ওসাকা যাওয়ার জন্য নির্ধারিত ছিল। তবে সাপ উদ্ধারের পর কর্তৃপক্ষ পরবর্তী ভ্রমণের জন্য ট্রেনটি ব্যবহার না করার সিদ্ধান্ত নেয়। এর ফলে পরিষেবাটি ১৭ মিনিট বিলম্ব হয় বলে জানিয়েছে জাপান টুডে।
এ ঘটনার পর বুলেট ট্রেনে ইউনিফর্মধারী নিরাপত্তারক্ষীদের টহল বাড়ানো হয়েছে। জাপানে বুলেট ট্রেনে সামান্য দেরিও বিরল ঘটনা।
ইসরায়েলকে ‘সহায়তা করা’ নিয়ে মুখ খুলল সৌদি