শিল্পা শেঠি ও রাজের ৯৮ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত

ফের বিপাকে রাজ কুন্দ্রা। আর্থিক কেলেঙ্কারির মামলায় বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টর)। তারকা জুটির ৯৭.৭৯ কোটির স্থাবর, অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় বলে জানা গেছে।

বৃহস্পতিবার আর্থিক কেলেঙ্কারি প্রতিরোধ আইন বা পিএমএলএ অ্যাক্ট ২০০২-এর অধীনে একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। সম্পত্তির তালিকায় রয়েছে পুণেয় রাজ কুন্দ্রার বাংলো, শিল্পা শেঠির জুহুর ফ্ল্যাট। পাশাপাশি রাজ কুন্দ্রার নামে থাকা ইক্যুইটি শেয়ারও রয়েছে।

সূত্র: আনন্দবাজার