জন্মদিনে বিশেষ ঘোষণা রাজের, অভিনন্দন শিল্পার

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ পিএম

আজ ৯ সেপ্টেম্বর বলিউড তারকা শিল্পা শেঠির স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রার জন্মদিন। আর বিশেষ এই দিনেই নতুন অধ্যায়ের সূচনা করলেন রাজ কুন্দ্রা। আনুষ্ঠানিকভাবে নিজের প্রযোজনা সংস্থা ‘অকাল ফিল্মস’-এর ঘোষণা করলেন তিনি। পাঞ্জাবের মানুষ, ইতিহাস, সংস্কৃতি ও মাটির সঙ্গে যুক্ত গল্পকে বিশ্বদরবারে পৌঁছে দেয়াই তার লক্ষ্য বলে জানিয়েছেন রাজ। 

সোশ্যাল মিডিয়ায় সংস্থাটির ঘোষণা করে রাজ লিখেছেন, দীর্ঘদিন ধরেই এই যাত্রা শুরু করার ইচ্ছা ছিল আমার। ‘অকাল ফিল্মস’’ শুধু একটি প্রযোজনা সংস্থা নয়, বরং আমার বহুদিনের স্বপ্নের সূচনা। রাজের জন্মদিনে স্ত্রী শিল্পা শেঠিও তাকে শুভেচ্ছা জানিয়েছেন। স্বামীর সঙ্গে একাধিক পারিবারিক মুহূর্তের ছবি ও ভিডিও ভাগ করে শিল্পা রাজকে তার ‘প্রিয় মানুষ’ বলে উল্লেখ করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত