নির্বাচনের টিকিট পাননি, নুসরাত বললেন, ‘আই ডোন্ট কেয়ার’

রাজনীতি থেকে বেশ খানিকটা দূরত্বে রয়েছেন নুসরাত জাহান। আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল থেকে টিকিট দেওয়া হয়নি তাকে। এ নিয়ে এ যাবৎ কোনও প্রতিক্রিয়াই দিতে দেখা যায়নি তাকে। দলের হয়ে কোনও প্রচারেও নেই তিনি। তবে এবার নুসরাত যা করলেন তা রীতিমতো ঘুম উড়িয়ে দেবে নেটিজেনদের।

নীল বিকিনিতে শেয়ার করলেন কিছু সুপারহট বোল্ড ছবি। কাগজে কলমে নুসরাত এখনও বসিরহাটের সাংসদ। তাই তার এই বোল্ড লুক দেখে বাক্যহারা নেটিজেনদের একটা বড় অংশ। ছবি পোস্ট দিয়ে নুসরাত লিখেছেন, ‘বিচের ওড়া চুল নয়, আই ডোন্ট কেয়ার… গায়ে অনেক ট্যান পড়েছে।’ ঘুরতে গিয়েছিলেন তিনি। সঙ্গে গিয়েছিলেন যশও। সেই ছবিই এবার নুসরাত তুলে ধরলেন সমাজমাধ্যমের পাতায়।

কেন নুসরতকে প্রার্থী করা হল না এবারে? সন্দেশখালিতে ইডি, কেন্দ্রীয় বাহিনীর উপর হামলার পর থেকে সামনে আসে শেখ শাহজাহানের নাম। শোনা যায় এই শাহজাহানের বাহুবলেই ভোটে জিতে এসেছিলেন নুসরাত। অভিনেত্রীকে ভোটে জেতানোর ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিলেন। ভোটের সময় নাকি এলাকা নিয়ন্ত্রণের দায়িত্ব থাকত এই শাহজাহানের উপরেই। শাহজাহানকে কেন্দ্র করে সন্দেশখালি উত্তাল তখন একবারের জন্যও সেখানে যাননি খোদ সাংসদ। এমনকি কেন জাননি, তা নিয়ে প্রশ্ন করা হলেও সন্তোষজনক উত্তর দিতে দেখা যায়নি তাকে। বরং ধারা ভুল বলায় হয়েছিলেন সমালোচিতও।