সুনামগঞ্জের ছাতক উপজেলার 'জাউয়া বাজার' ইজারাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না।
গতকাল শুক্রবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতে আদেশ জারি করেন ছাতেকর ইউএনও। আদেশে বলা হয়, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-র কাছ থেকে পাওয়া প্রতিবেদনে বলা হয়- ইজারা নিয়ে বিবাদমান দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে। একই সাথে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটতে পারে। তাই শনিবার সকাল ৬টা থকে রাত ১২টা পর্যন্ত জাউয়া বাজার এলাকা এবং তারা আশপাশে উক্ত সময়ের মধ্যে আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন লাঠি বা দেশীয় কোনো অস্ত্র অথবা মাইকিং শব্দযন্ত্র ব্যবহার অথবা এক সাথে পাঁচ ব্যক্তি চলাফেরা থেকে বিরত থাকার এবং সভা-সমাবেশ-মিছিল থেকে বিরত থাকার জন্য আদেশ প্রদান করা হয়েছে।
১৪৪ ধারা জারির সত্যতা নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না।