তিনদিনের সফরে পাকিস্তানে ইব্রাহিম রাইসি

তিনদিনের সফরে পাকিস্তানে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সোমবার (২২ এপ্রিল) রাজধানীর নূর খান বিমানঘাঁটিতে  প্রেসিডেন্টকে স্বাগত জানান পাকিস্তানের গৃহায়ণ ও পূর্তমন্ত্রী মিয়া রিয়াজ হোসেন পীরজাদা। 

গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের পর দক্ষিণ এশিয়ার দেশটিতে এটিই প্রথম কোনো রাষ্ট্রপ্রধানের সফর। প্রেসিডেন্ট রাইসি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সাথে দেখা করবেন। তার বাসভবনে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হবে। দুই দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের আলোচনা হবে। 

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আর্থ ডে উপলক্ষে প্রধানমন্ত্রীর বাড়িতে একটি চারা রোপণ করবেন। তারা বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানেও যোগ দেবেন।