হিট স্ট্রোকে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

খুলনায় হিট স্ট্রোকে অজ্ঞাত এক ব্যক্তির (৬০) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর আড়ংঘাটা থানা এলাকার খুলনা রিজিওনাল ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সামনে তার মৃত্যু হয়।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, বেশ কিছুদিন ধরে ওই ব্যক্তি আড়ংঘাটা এলাকায় ভবঘুরে হিসেবে ঘুরাফেরা করত। তার নাম-পরিচয় কেউ জানে না। 

তিনি বলেন, যে গরম পড়েছে-তাতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে।