মাথার চাপ কমাবে ‘সেকেন্ড ব্রেন’

আপনার এক মাথা আর কাজের চাপ নিতে পারছে না। অনেক কাজই ভুলে যান আবার এলোমেলো করে ফেলেন। কিন্তু আপনার যদি মনে রাখার জন্য আরও একটি মাথা থাকত। তাহলে কেমন হতো। এ রকম ভাবনা থেকেই বাজারে এলো সেকেন্ড ব্রেন। তবে এই সেকেন্ড ব্রেন কোনো চিপ নয়। কিংবা অপারেশন করে শরীরে বসাতেও হবে না। এটা মূলত এক ধরনের ডিজিটাল নথি। এটি এক জিনিস, যা কোনো ডকুমেন্ট বা ছবি স্টোর করে রাখতে পারে অন্তত ৫০০ বছরের জন্য। চাইলেই যে কোনো তথ্য মুহূর্তেই চলে আসবে হাতের মুঠোয়।

বিশেষজ্ঞরা বলছেন এটি মূলত ক্লাউড বেসড ডেটা স্টোরেজ সিস্টেম। অ্যাপের মাধ্যমে অ্যাক্টিভেট রাখতে হবে। অ্যাপ ডাউনলোড হলেই সেকেন্ড ব্রেনের কাজ শুরু করবে। এতে বিভিন্ন ছবি ও ডেটা স্টোর করা যাবে।

কীভাবে কাজ করবে 

বিশেষজ্ঞরা বলছেন এটি ক্লাউড বেসড ডেটা স্টোরেজ সিস্টেম। অ্যাপের মাধ্যমে অ্যাক্টিভেট রাখতে হবে। অ্যাপ ডাউনলোড হলেই সেকেন্ড ব্রেনের কাজ শুরু হবে। বিভিন্ন ছবি ও ডেটা স্টোর করা যাবে। খরচ শুরু মাসে ৫৬০ টাকা থেকে। তাহলে আপনি ডেটা স্টোরেজ বলতেই পারেন কিন্তু অ্যাপ সংস্থাগুলো বলছে হিউম্যান মেমোরি। তাদের দাবি, সেকেন্ড ব্রেন ডেটা স্টোর করছে বটে, আসলে তারা স্মৃতিকে ধরে রাখছে। একেবারে মানব মস্তিষ্কের মতোই। আপনি কী ধরনের সেকেন্ড ব্রেন চাইছেন সেটা আপনিই বেছে নিতে পারবেন। প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে কিছু অ্যাপ। নোশন, এভারনোট, ওয়ান নোট, ওবসিডিয়ানের মতো অ্যাপে রয়েছে সেকেন্ড ব্রেন। সব অ্যাপেই ক্লাউডে ডেটা স্টোর হবে। সেকেন্ড ব্রেন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছিল ২০০৮ সালে। গবেষকরা তখন বলেছিলেন মনে রাখাটা মস্তিষ্কের প্রধান কাজ নয়। প্রধান কাজ নতুন নতুন চিন্তা-ভাবনা করা। মনে রাখার জন্য অন্য ব্যবস্থা বের করতে হবে। তারই ফল সেকেন্ড ব্রেন।

অনেকে ভাবতে পারেন, সেকেন্ড ব্রেন কী ডিজিটাল ডিভাইসের মতো। আসলে তা নয়। সেকেন্ড ব্রেনের আইকিউ বেশ ভালো। নিজের বুদ্ধিতে চলতে পারে। কোন কোন তথ্য আপনার স্টোর করা উচিত সে বিষয়েও নিয়মিত মোবাইলে আপনাকে অ্যালার্ট দেবে এই সেকেন্ড ব্রেন। গবেষণায় উঠে এসেছে একজনের মাথা থেকে গড়ে ৩০ থেকে ৫০টি তথ্য মুছে যায়। আইনস্টাইনের মতো যাদের আইকিউ তাদের ক্ষেত্রে এই হার কিছুটা কম। তবে দ্রুত মুছে যায় ফোন নম্বর, পাসওয়ার্ড, পরিচিতের সঙ্গে প্রথমবার পরিচয়ের পর তাদের নাম, এপ্লয়ি আইডি, ব্যাংক আইডিসহ অনেক তথ্য। মুছে যায় এমন অনেক তথ্য, যা আপনি কারও সঙ্গে শেয়ার করতে চান না। সেই সমস্যার সমাধান করবে এবার সেকেন্ড ব্রেন।