বগুড়ার শেরপুরে মাঠে ঘাস কাটতে গিয়ে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মো. আব্দুস ছালাম (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার সুঘাট ইউনিয়নের জোড়গাছা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত মো. আব্দুস ছালাম একই গ্রামের আব্দুস সোবাহানের ছেলে।
সুঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান জিন্নাহ দেশ রূপান্তরকে বলেন, শুনলাম প্রচণ্ড গরমের মাঝেই তিনি বাড়ির পাশের জমিতে ঘাস কাটতে যান। এরপর অসুস্থ হয়ে জমিতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে স্থানীয় ডাক্তারের কাছে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।