অস্ত্র মামলা

গোল্ডেন মনিরের খালাসের রায় জানা গেল ৩ মাস পর

রাজধানীর ভাটারা থানায় করা অস্ত্র আইনের মামলায় মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে খালাস দেওয়া হয়েছে। প্রায় তিন মাস আগে এ রায় দেওয়া হলেও জানাজানি হয়েছে গতকাল বৃহস্পতিবার।

গত ৫ ফেব্রুয়ারি ঢাকার ১ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. আসাদুজ্জামান গোল্ডেন মনিরকে খালাস দেন। ইতিমধ্যে তিনি অবসরে গেছেন। মহানগর পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ আব্দুল্লাহ আবু সাংবাদিকদের বলেন, ‘আমি রায়ের বিষয়টি নিশ্চিত নই। তবে রায় দেখে উচ্চ আদালতে আপিল করব।’ মামলায় রাষ্ট্রপক্ষের ১৬ সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর আদালত রায় দিয়েছে। রায়ে বলা হয়েছে, রাষ্ট্রপক্ষ মামলা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। গতকাল আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।