ঢাকায় কর্মরত বগুড়ার সাংবাদিকদের সংগঠন বগুড়া জার্নালিস্ট ফোরামের দুই বছরের জন্য নতুন কমিটি (২০২৪-২০২৬) গঠন করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে (২৬ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে সংগঠনের সাবেক সভাপতি ফেরদৌস মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফোরামের উপদেষ্টা রানা হাসান (কালবেলা), উত্তম চক্রবর্তী (জনকণ্ঠ) ও সাইফুল ইসলাম (বৈশাখী টিভি)। অনুষ্ঠানের শুরুতেই সিনিয়র উপদেষ্টা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমেদ অটলের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর নবগঠিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন রানা হাসান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সাবেক সাধারণ সম্পাদক সুমন প্রামাণিক।
নবগঠিত কমিটির সদস্যরা হলেন সভাপতি এহসান পারভেজ তুহিন (সংবাদ প্রতিদিন), সহসভাপতি প্রতীক ইজাজ (দেশ রূপান্তর), সুমন প্রমানিক (দৈনিক নাগরিক সংবাদ), সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান (৭১ টিভি), যুগ্ম সম্পাদক শাওন মাহফুজ (এনটিএন নিউজ), শামীমা আক্তার (দীপ্ত টিভি)।
সাংগঠনিক সম্পাদক ফয়সাল তিতুমীর (বিবিসি বাংলা), অর্থ সম্পাদক বেলাল হোসেন (আমার সংবাদ), শিক্ষা ও সংস্কৃতি অপূর্ণ রুবেল (কালের কণ্ঠ), প্রচার ও প্রকাশনা আহমেদ জুয়েল (বাংলা নিউজ), নারী বিষয়ক সম্পাদক বাবলী ইয়াসমিন (এটিএন নিউজ), দপ্তর মামুনুর রশীদ (জনকণ্ঠ), স্পোর্টস সম্পাদক হুমায়ন কবীর রোজ (এখন টিভি), সমাজ কল্যাণ সম্পাদক রেজাউল করিম (বিজনেস স্ট্যার্ন্ডাট)।
নির্বাহী সদস্য ১. ফেরদৌস মামুন (গ্লোবাল টিভি) ২. রাশেদ মেহেদী ৩. আসিফ ইকবাল (মানবকণ্ঠ) ৪. মাহমুদ শাওন (দীপ্ত টিভি) ৫. সাদিয়া কানিজ লিজা (আর টিভি) ৬. সাকিবুর রহমান (আর টিভি) ৭. মাজহারুল মিঠু (ইনডিপেন্ডেন্ট টিভি)।