অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেছেন, বাংলাদেশে প্রতিটি বাজেটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়। সে বরাদ্দের সঠিক বাস্তবায়ন কিন্তু আমরা দেখি না। অনেক সময় টাকা ফেরত চলে আসে। যেসব মন্ত্রণালয় বরাদ্দ পূর্ণ বাস্তবায়ন করতে পারে না তাদের জন্য বরাদ্দ বৃদ্ধি করার কথা না। তারপরও কিন্তু প্রতিবছর স্বাস্থ্য মন্ত্রণালয়ে বরাদ্দ বৃদ্ধি করা হয়। আমাদের দায়িত্ব হচ্ছে বরাদ্দগুলো সঠিক বাস্তবায়নের মাধ্যমে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া। যাতে তারা পরিপূর্ণ সেবাটা পান।
আজ শুক্রবার বেলা ১১টায় উপজেলার বৈারগ ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায় বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘সবার জন্য স্বাস্থ্য জ্ঞান’ এ শ্লোগান সামনে নিয়ে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে ডেভ কেয়ার ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. এম এ ফয়েজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএমএ চট্টগ্রামের সভাপতি অধ্যাপক ডা. মুজিবুল হক খান, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. আনোয়ার হোসেন, বৈরাগ ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী মোজাম্মেল হক প্রমুখ।
ব্রুনোর গোলে আবাহনীর জয়
আশুলিয়ায় বাঁশঝাড় থেকে পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার 