নাৎসি স্যালুট ও বণবাদী আচরণের অভিযোগে গত ১০ এপ্রিল তিন বার্সেলোনা সমর্থককে আটক করেছিল ফ্রান্সের একটি নিরাপত্তা সংস্থা। তাদের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে ক্যাম্প ন্যু। এখন থেকে বার্সেলোনার হোম ও অ্যাওয়ে কোনো ম্যাচেরই টিকিট সংগ্রহ করতে পারবেন না তারা।
ঐদিন প্যারিসে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পিএসজির মুখোমুখি হয়েছিল বার্সা। ম্যাচ শেষে নাৎসি স্যালুট দেওয়ার পাশাপাশি বর্ণবাদী গালিগালাজ করার অভিযোগ উঠেছিলেন ঐ তিন সমর্থক।
এক বিবৃতিতে বার্সেলোনা এই তথ্য নিশ্চিত করেছে। তারা জানায়, ফ্রান্স পুলিশের প্রতিবেদন এফসি বার্সেলোনার শৃঙ্খলা কমিশন ‘অত্যন্ত গুরুতর’ হিসেবে বিবেচনা করেছে। আর তাই তিন সমর্থকের সদস্যপদ বাতিল করেছে। এই স্থগিতাদেশ তদন্ত শেষ না হওয়া অবধি পর্যন্ত চলবে। এই মামলা তিন মাস অবধি স্থায়ী হতে পারে।
শুধু বার্সা থেকেই নয়। উয়েফা ঐ তিন সমর্থককে ২৫ হাজার ইউরো জরিমানা করেছে। এছাড়া ইউপোপের প্রাইমার ফুটবল প্রতিযোগিতায় স্প্যানিশ সমর্থকদের অ্যাওয়ে ম্যাচ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
সাময়িক বরখাস্ত হওয়া দুই সদস্য এবং অভিযুক্ত সাপোর্টার্স ক্লাবের সদস্য উভয়ই ক্লাবের শৃঙ্খলা বডির কাছে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন।